সলঙ্গায় যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল

Spread the love
সিরাজগঞ্জ প্রতিনিধি  :
নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য,সন্ত্রাস ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে সলঙ্গা থানা যুবদল।গত মঙ্গলবার বিকেলে সলঙ্গা ধানহাটায় সমবেত হয়ে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়।বিভিন্ন স্লোগান দিয়ে মিছিলটি সলঙ্গা বাজারের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে কদমতলা সমাজ কল্যাণ পাঠাগারে এসে শেষ হয়।এ সময় উপস্থিত ছিলেন,সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিউর রহমান সরকার,সলঙ্গা থানা যুবদলের আহবায়ক ও রায়গঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী রাশেদুল হাসান পাপন,যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম,যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান আমজাদ,যুগ্ম আহ্বায়ক সেলিম এলাহী,যুগ্ম আহ্বায়ক ও সলঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান,যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম,যুগ্ম আহ্বায়ক
 তারিফ মাহমুদ,যুগ্ম আহ্বায়ক রাসেল মাহমুদ,যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, অন্যতম নেতা খন্দকার আল আমিনসহ অনেকে।
বক্তারা বলেন,জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইন শৃংখলা বাহিনীকে সজাগ থাকতে হবে।
নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ বিভিন্ন সময়ে নাশকতামূলক কর্মকাণ্ড ও বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা চালাচ্ছে। জনগণের জানমাল রক্ষায় আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর পাহারায় থাকতে হবে।ফ্যাসিস্ট আওয়ামী দোসররা যেন সাধারণ মানুষের নিরাপত্তা,ব্যবসা-বাণিজ্য এবং স্বাভাবিক জনজীবনে ব্যাহত করতে না পারে,সে লক্ষ্যে যুবদলের নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে হবে।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD