ভাঙ্গুড়ায় অতিরিক্ত সচিব কবির আহামদের সঙ্গে পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Spread the love
 ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি:
পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের প্রধান ও অতিরিক্ত সচিব মোঃ কবির আহামদের সঙ্গে পাবনার ভাঙ্গুড়া পৌরসভার কর্মকর্তা, কর্মচারী ও অংশীজনদের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) দুপুরে পৌরসভার সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ভাঙ্গুড়া পৌরসভার চলমান প্রকল্প সমুহ (LGCRRP, UIIP এবং ADP) এর কাজের বাস্তবায়নের অগ্রগতি বিষয়ে পর্যালোচনা করেন। কাজের অগ্রগতি নিয়ে সন্তোষজনক মন্তব্য প্রকাশ করেন এবং প্রকল্প বাস্তবায়নের জন্য সুপরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন,ঢাকা নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরিচালক প্রকৌশলী মোহাম্মদ জাকির হোসেন,রাজশাহী রিজিওনাল মিউনিসিপ্যাল সার্পোট ইউনিটির উপ-পরিচালক মোঃ মাহবুবুল আলম,ভাঙ্গুড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও পৌরসভার প্রকাশক মোঃ মিজানুর রহমান,ভাঙ্গুড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ আমিনুল ইসলাম প্রমূখ।
সভায় অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এই পর্যালোচনা সভার মাধ্যমে পৌরসভার উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে এবং নাগরিক সেবা নিশ্চিতে গতি আসবে।সভা শেষে অতিরিক্ত সচিব কবির আহামদ পৌরসভা চত্বরে বৃক্ষরোপন করেন।
মোঃ আব্দুল আজিজ
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD