সিরাজগঞ্জে যানজট নিরসন ও সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থা নিশ্চিত করতে মত বিনিময় সভা অনুষ্ঠিত

Spread the love
মো: শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
মঙ্গলবার ০৯ জুন ২০২৬ দুপুর ২ ঘটিকায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এ.কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে   এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ শহর কে যানজট নিরসন ও সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থা নিশ্চিত করনের লক্ষ্যে  সিরাজগঞ্জ শহরে অবস্থানরত সিএনজি মালিক ও শ্রমিক সংগঠনের   প্রতিনিধিদের  সঙ্গে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত  হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক  ও  বিজ্ঞ  জেলা  ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম। তিনি সিএনজি নেতাদের উদ্দেশ্যে বলেন, আপনাদের শহর, আপনারাই বসবাস করবেন, আমরা অতিথি মাত্র। সেজন্য শহর কে  যানজটমুক্ত  রাখতে হলে আপনাদেরকেই  ভুমিকা রাখতে হবে,সচেতন হতে হবে,  আমাদের সহযোগিতা করতে হবে, তবেই সুশৃংখল  শহর প্রতিষ্ঠিত হবে। এ বিষয়ে তিনি আরো বলেন, পর্যায়ক্রমে  বাস ট্রাক  মালিক ও চালক প্রতিনিধিদের সাথে মত বিনিময়  করা হবে,। রিক্সা শ্রমিক ও মালিক সমিতির প্রতিনিধিদের সাথে মত বিনিময় করে  কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। তিনি সিএনজি মালিক ও শ্রমিক নেতাদের  আশ্বস্ত করে বলেন,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয়  বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু মহোদয় এর সাথে পরামর্শক্রমে দ্রুত একটি  সিএনজি স্ট্যান্ড  তৈরি করা হবে। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি)  রোজিনা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী কমিশনার  ও ম্যাজিস্ট্রেট  ইশতিয়াক খান, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, সিরাজগঞ্জ প্রেসক্লাব এর সভাপতি হারুন অর  রশিদ খান হাসান,উপ পরিচালক জেলা তথ্য অফিস মোহাম্মদ আলী,  টি. আই. আসাদুল ইসলাম, সিএনজি মালিক গ্রুপ সভাপতি  মো: আল আমিন চৌধুরী, ফিরোজ আহমেদ, ওমর ফারুক, রকি খান, জাহিদুল ইসলাম, জুয়েল রানা, প্রমুখ।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD