স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের তাড়াশে ব্র্যাক এলাকা অফিসের উদ্যোগে সুবিধাভোগী নারী-পুরুষের মাঝে উন্নত জাতের ১ দিন বয়সী মুরগির বাচ্চা বিতরণ করা হয়েছে।
গত ৭ জুুন ব্র্যাক তাড়াশ এলাকা অফিসে ব্র্যাকের অন্য ৪টি শাখা অফিস তাড়াশ, বারুহাস, দোবিলা ও নওগাঁর আওতাধীন ৮ জন উপকারভোগীর মাঝে প্রতিজনকে ২০টি করে উন্নত জাতের মুরগির বাচ্চা বিনামূল্যে প্রদান করা হয়। ব্র্যাকের নিজম্ব অর্থায়নে এই সহায়তার মূল লক্ষ্য হলো সুবিধাভোগী দু:স্থ পরিবারগুলোর আয় বৃদ্ধি ও জীবনমানের উন্নয়ন। এ সময় উপস্থিত ছিলেন এলাকা ব্যস্থাপক(দাবি) মোছা. মমতাজ খাতুন, এলাকা ব্যস্থাপক (প্রগ)ি মো. শফিকুল ইসলাম, উপজেলা হিসাব ব্যবস্থাপক মো. আব্দুর রাজ্জাক, সহকারী শাখা ব্যবস্থাপক (দাবি) মো. রফিকুল ইসলাম , শাখা ব্যবস্থাপক (বিসিইউপি) সুবাস চন্দ্র এবং শাখা হিসাব কর্মকর্তা মো. আমিনুল ইসলাম। উল্লেখ্য, এ ধরনের কর্মসূচি এলাকায় ব্যাপক সাড়া জাগিয়েছে ও প্রশংসা কুড়িয়েছে।
চলনবিল বার্তা chalonbeelbarta.com