তাড়াশে ” সুজন ” এর মতবিনিময় সভা ও কমিটি গঠন । 

Spread the love

হোসাইন আহমাদ, পৌর প্রতিনিধি ,তাড়া:

সামাজিক প্লাটফর্ম   সুশাসনের জন্য নাগরিক ” সুজন ” এর এক মতবিনিময় সভা ও কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে । গত শনিবার (৬ জুন )  তাড়াশ পাবলিক লাইব্রেরী রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । সাপ্তাহিক চলনবিল বার্তার প্রতিষ্ঠাতা ও সম্পাদক   জনাব  আব্দুর রাজ্জাক রাজুর সঞ্চালনায়  সকাল ১০টায় শুরু হওয়া এই মতবিনিময় সভার সভাপতিত্ব করেন তাড়াশ ডিগ্রি কলেজের সাবেক সহকারী  শিক্ষক অধ্যাপক মফিজুল ইসলাম সেলিম । সভায় প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন “সুজন “এর সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি জনাব শওকত আলী ,  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম।  এসময় বক্তারা ” সুজন ” এর পরিচিতি , লক্ষ্য-উদ্দেশ্য , প্রয়োজনীয়তা , কার্যক্রম ইত্যাদি সহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন । সভা শেষে  সবার মতামতের উপর ভিত্তি করে  বিশিষ্ট নাগরিক সাপ্তাহিক চলনবিল বার্তার প্রতিষ্ঠাতা ও  সম্পাদক জনাব  আব্দুর রাজ্জাক রাজু কে সভাপতি ও  অধ্যাপক ( অবঃ) মফিজুল ইসলাম সেলিম কে সাধারণ সম্পাদক করে  ১৫ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয় । সভায় আরও উপস্থিত ছিলেন, ডক্টর খায়রুজ্জামান মুন্নু, মানবাধিকার কর্মী সাইদুর রহমান , তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহমেদ, অধ্যাপক শফিউল হক বাবলু , সাংবাদিক লুৎফর রহমান, মাওঃ ছানোয়ার হোসেন , সাংবাদিক গোলাম মোস্তফা , হাফেজ মাওঃ হোসাইন আহমাদ, সাংবাদিক খালিদ হাসান সহ প্রমুখ ব্যাক্তিবর্গ।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD