তালম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করলেন অধ্যাপক আব্দুর রহিম

Spread the love
নিজস্ব প্রতিবেদকঃ
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ১নং তালম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করেছেন তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক অধ্যাপক আব্দুর রহিম।গতকাল বুধবার বিকেলে গোন্তা বাজার এলাকায় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এ প্রার্থিতার ঘোষণা দেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনের অধিকারী অধ্যাপক আব্দুর রহিম ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। শিক্ষা জীবন থেকেই তিনি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। পরবর্তীতে বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং তাড়াশ উপজেলা বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে দলীয় নেতাকর্মীদের কাছে আস্থার প্রতীক হয়ে ওঠেন।
প্রার্থিতা ঘোষণার সময় তিনি বলেন, “আমি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে কাজ করার চেষ্টা করেছি। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচিত হলে তালম ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, কৃষি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করব।তিনি আরও বলেন, রাজনীতির মূল উদ্দেশ্য জনগণের সেবা করা। আমি সেই লক্ষ্য নিয়েই মানুষের পাশে থাকতে চাই এবং একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন গঠনে ভূমিকা রাখতে চাই।
এদিকে তাঁর প্রার্থিতা ঘোষণার পর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ব্যাপক আলোচনা ও উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সমর্থকরা আশা করছেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি একজন শক্তিশালী ও জনপ্রিয় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
উল্লেখ্য, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে তালম ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের প্রচারণা ও জনসংযোগ কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।#

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD