ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়ায় নিখোঁজের চারদিন পর বাড়ির পাশের ডোবা থেকে বাকপ্রতিবন্দী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩ জুন) সকালে ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের চর-ভাঙ্গুড়া পূর্বপাড়া এলাকা থেকে জিহাদ হোসেন (৬) নামে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। মৃত জিহাদ দিলপাশার ইউনিয়নের আগবহর গ্রামের মোঃ জাফর ইকবালের ছেলে।মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গুড়া থানার ওসি (ভারপ্রাপ্ত) তদন্ত ওসি মোঃ আরিফুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০ মে শনিবার স্ত্রী সন্তান নিয়ে তিনি শশুরবাড়ি চর-ভাঙ্গুড়া বেড়াতে আসেন পরের দিন রবিবার বিকেল ৫টার দিকে জিহাদ বাড়ির পাশে অন্য শিশুদের সাথে খেলাধুলা করা অবস্থায় জিহাদ নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে সোমবার সকালে ভাঙ্গুড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার বাবা জাফর ইকবাল।বুধবার সকাল ১০টার দিকে বাড়ির পাশে পুকুরে একটি মরদেহ ভেসে ওঠার খবরে পরিবারের লোকজন সেখানে গিয়ে মরদেহটি জিহাদের বলে শনাক্ত করে। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।ওসি (ভারপ্রাপ্ত) তদন্ত ওসি মোঃ আরিফুল ইসলাম বলেন, ময়নাতদন্তের পর শিশুটির মৃত্যুর আসল ঘটনা জানা যাবে।
চলনবিল বার্তা chalonbeelbarta.com