রায়গঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে পলাতক যুবক আটক

Spread the love

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জে মানসিক প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। গ্রেপ্তার হওয়া ব্যক্তি মো. শান্ত (২৫) রায়গঞ্জ উপজেলার পূর্ব লক্ষীকোলা গ্রামের বাসিন্দা।র‌্যাব সূত্রে জানা গেছে, বুধবার (৩ জুন) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার নলকা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নলকা সৈয়দ স্প্রিং মিলের সামনের এলাকা থেকে শান্তকে আটক করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রায়গঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, গত ২৬ এপ্রিল সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে মানসিক প্রতিবন্ধী ওই শিশুকে টাকার লোভ দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে যায় অভিযুক্ত। অভিযোগ রয়েছে, বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে সে শিশুটির ওপর যৌন নির্যাতন চালায়।ঘটনার পর গত ৩ মে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে রায়গঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর থেকেই অভিযুক্ত আত্মগোপনে চলে যায়।র‌্যাব-১২ জানায়, দীর্ঘ অনুসন্ধান ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে অভিযুক্তের অবস্থান নিশ্চিত করা হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মামলার পরবর্তী কার্যক্রম রায়গঞ্জ থানা পুলিশ পরিচালনা করছে।

 

 

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD