শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
বৃহস্পতিবার ২১ মে ২০২৬. সকাল ১১.৩০ মিনিটে সিরাজগঞ্জ প্রেসক্লাব সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ভুক্তভোগীরা বক্তব্যে বলেন, পতিত স্বৈরাচারের দোসর আওয়ামী সন্ত্রাসীরা পূর্ব শত্রুতার জেরে ছেলেকে গুম করার ৮ বছর পর তাদের বাবা কে সিধ কেটে ঘরে ঢুকে কুপিয়ে হত্যা করে। ঠিকানা : সাং: দত্তপাড়া এলং জানি, উল্লাপাড়া, সিরাজগঞ্জ । নিহত আব্দুস ছোবাহান ( সাবেক ম্যানেজার) কে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়। সিরাজগঞ্জ প্রেসক্লাব সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী গণ বলেন, হত্যাকারীগণ এজাহারভুক্ত আসামি হয়েও দিব্যি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। থানা পুলিশ , আসামিদের আটক না করে, মামলা কে ভিন্ন খাতে প্রভাবিত করার অপচেষ্টার প্রতিবাদে সিরাজগঞ্জ প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগি পরিবার সদস্যগণ। তারা আরো বলেন, সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষ আসামিদের গ্রেফতারে কোন পদক্ষেপ না নেওয়ায়, তারা চরম নিরাপত্তা হীনতায় ভুগছেন। তাদের এই বিষয়গুলো দেশবাসীর কাছে সিরাজগঞ্জ প্রেসক্লাবের মাধ্যমে তুলে ধরা হলো, যেন সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষ , আসামিদের দ্রুত গ্রেফতারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। আসামিদের নাম যথাক্রমে,,
খুনি বাবলু প্রাং, খুনি মোতালেব, খুনি শাকিল, খুনি সাইফুল,খুনি বরাত, খুনি শামসুল, খুনি রাহেল, খুনি তাহমিনা ( তুহিন), খুনি সায়েম, খুনি হাইদুল গং । এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার ও হত্যাকারীদের দ্রুত ফাসি চান ভুক্তভোগী পরিবার।
চলনবিল বার্তা chalonbeelbarta.com