রায়গঞ্জ উপজেলায় বিটুমিনবাহী ট্রাক উল্টে এক নারী নিহত

Spread the love
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বিটুমিনবাহী একটি ট্রাক উল্টে রাবেয়া খাতুন (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে ঢাকা-বগুড়া মহাসড়কের দাদপুর সাহেবগঞ্জ আন্ডার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাবেয়া খাতুন উপজেলার দাদপুর সাহেবগঞ্জ মহ্যৎপাড়া গ্রামের বাসিন্দা ও কোবাদ আলীর স্ত্রী।স্থানীয়দের বরাতে জানা গেছে, ঢাকা থেকে বগুড়াগামী উত্তপ্ত তরল বিটুমিনবোঝাই একটি ট্রাক আন্ডার ব্রিজ এড়িয়ে পাশের বিকল্প সড়ক দিয়ে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে ট্রাকটি সড়কের পাশে উল্টে যায়। এ সময় পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় রাবেয়া খাতুন ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিস ও হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD