নন্দীগ্রামে ওবাইদুল ক্যান্সার আক্রান্ত – প্রবাস থেকে ৪৬ হাজার টাকা সহযোগিতা করেন

Spread the love
আরাফাত হোসেন :
বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের দাড়িয়াপুর গ্রামে বাবুল মিয়ার ছেলে ওবাইদুল ইসলাম শেষ সম্বল বিক্রি করে ক্যান্সারের সঙ্গে লড়াই করতেছেন ও অনাহারে জীবন যাপন করতেছেন।এই নিউজ সাপ্তাহিক গণরায়, অনলাইন মিডিয়া,বিভিন্ন অনলাইন পোর্টাল পত্রিকার সহ নিউজ প্রকাশ হওয়ার পর পরে প্রবাসী ভাইদের হৃদয়ে ছুঁয়ে যায়।আর্থিক সহযোগিতা পেলেন যেই দুই ভাইয়ের মাধ্যমে মালোশিয়া প্রবাসী ও সৌদি আরব প্রবাসী বাঁশো নওদাপাড়ার মোতালেব হোসেন এবং থালতা মাঝগ্রাম গ্রামের আইয়ুব আলী মাধ্যমে ৪৬ হাজার টাকা সহযোগিতা পেলেন দারিয়াপুর গ্রামের ক্যান্সার আক্রান্ত ওবাইদুল।এই টাকাটি ক্যান্সার রোগীর ওবাইদুল হাতে তুলে দেন রুস্তম আলী ও মিলন হোসেন।
আর্থিক সহযোগিতা পেয়ে ক্যান্সার রোগী ওবাইদুল বলেন; প্রথমে ধন্যবাদ জানান প্রবাসী ভাইদের এবং সেই সাথে যিনারা অর্থ দিয়ে সহযোগিতা করেছেন।দোয়া করেন বাঁশো নওদাপাড়ার মোতালেব হোসেন ও থালতা মাঝগ্রাম আইয়ুব আলী সেই সাথে সকল প্রবাসে ভাইদের জন্য।ধন্যবাদ জানান সাপ্তাহিক গণরায় পত্রিকার সম্পাদক  ও প্রকাশক সেকেন্দার আলী মুন্সি সেই সাথে সাপ্তাহিক গণরায় পত্রিকার স্টাফ রিপোর্টার আরাফাত হোসেন কে।ক্যান্সার আক্রান্ত ওবাইদুল দেশ ও প্রবাসীদের কাছে সহযোগিতা চেয়েছেন এবং সে সাথে দোয়া চেয়েছেন।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD