তাড়াশে সড়ক দূর্ঘটনায় ৭বছরের শিশু নিহত

Spread the love
হোসাইন আহমাদ, পৌর প্রতিনধি ,তাড়াশ:
তাড়াশে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় তাজিম আহমেদ নামের ৭ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।  গত রবিবার (১৭মে ) দুপুরে তাড়াশ-নিমগাছি আঞ্চলিক সড়কের ধানকুন্টি এলাকায় এই  দূর্ঘটনা ঘটে।নিহত তাজিম আহমেদ ধানকুন্টি এলাকার মনিরুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার  দুপুর আনুমানিক ১টার দিকে শিশু তাজিম আহমেদ তাড়াশ-নিমগাছি আঞ্চলিক সড়কের ধানকুন্ঠি এলাকায় রাস্তা পার হওয়ার চেষ্টা করছিল। এ সময় দ্রুতগতির একটি অটোরিকশা তাকে জোরালো ধাক্কা দেয়। এতে সে সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করলেও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে পথেই তার মৃত্যু হয়। এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো হাবিবুর রহমান জানান, এ বিষয়ে কোন অভিযোগ এখন পর্যন্ত পায়নি ।  অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD