নন্দীগ্রামের ঐতিহ্যবাহী দমদমা দাখিল মাদ্রাসার সভাপতি হলেন জুয়েল রানা

Spread the love
আরাফাত হোসেন :
বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দমদমা আমিনিয়া দাখিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড-এর রেজিস্টার প্রফেসর সালেহ আহমদ স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।
নবনিযুক্ত সভাপতি জুয়েল রানা দীর্ঘদিন ধরে শিক্ষা, সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। তিনি শিক্ষাবান্ধব মনোভাব ও উন্নয়নমূলক চিন্তাধারার জন্য এলাকায় সুপরিচিত। শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং আধুনিক শিক্ষার সঙ্গে ধর্মীয় শিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।এ বিষয়ে জুয়েল রানা বলেন, নন্দীগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দমদমা আমিনিয়া দাখিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি হিসেবে আমাকে নিযুক্ত করায় আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে মাননীয় সংসদ সদস্য, আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন ও নন্দীগ্রাম উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি আলাউদ্দিন সরকার, দমদমা আমিনিয়া দাখিল মাদ্রাসা’র ভারপ্রাপ্ত সুপার দৌলতুজ্জামান, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবক সদস্য মন্ডলীর প্রতি ও অত্র এলাকাবাসীসহ সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। তিনি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন এবং প্রতিষ্ঠানকে শিক্ষা-দীক্ষা, নৈতিকতা ও ফলাফলের দিক থেকে আরও সমৃদ্ধ করার আশাবাদ ব্যক্ত করেন।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD