নাদোসৈয়দপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ে “ঈদ পুনর্মিলনী ও শিক্ষক সম্মাননা”

Spread the love
জাহিদ হাসান: 
নাদোরসৈয়দপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ে ঈদ  ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠান উপলক্ষে ব্যাপক প্রস্ত জনকল্যাণ উচ্চ বিদ্যালয়কে ঘিরে শুরু হয়েছে উৎসবমুখর পরিবেশ। বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে “ঈদ পুনর্মিলনী ও শিক্ষক সম্মাননা” অনুষ্ঠান। এ উপলক্ষে ইতোমধ্যেই শুরু হয়েছে নিবন্ধন কার্যক্রম এবং বিদ্যালয়

আয়োজক সূত্রে জানা গেছে, আগামী ১৫ মে ২০২৬ অনুষ্ঠিত হবে এই বিশেষ আয়োজন। অনুষ্ঠানে বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী, বর্তমান ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করবেন। দীর্ঘদিন পর সহপাঠীদের সঙ্গে পুনর্মিলন এবং প্রিয় শিক্ষকদের সম্মান জানানোর সুযোগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
নাদৌরসৈয়দপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের এই ব্যতিক্রমী আয়োজনে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মৃতিচারণ, শুভেচ্ছা বক্তব্য, শিক্ষক সম্মাননা এবং প্রাক্তন শিক্ষার্থীদের অভিজ্ঞতা বিনিময় পর্ব। পাশাপাশি ঈদকে ঘিরে আনন্দঘন পরিবেশ তৈরির জন্য নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি।
নিবন্ধনের জন্য একাধিক প্রতিনিধিকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে পোস্টারে উল্লেখ করা হয়েছে। আগ্রহীরা সরাসরি যোগাযোগ করে নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করতে পারবেন। আয়োজক কমিটির সদস্যরা জানান, অনুষ্ঠানটি সফল করতে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা একযোগে কাজ করছেন এবং ইতোমধ্যেই ব্যাপক সাড়া মিলেছে।
বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা বলেন, “দর্শকদের জনকল্যাণ উচ্চ বিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি আমাদের আবেগ ও স্মৃতির জায়গা। বহু বছর পর সবাই একত্রিত হওয়ার এই সুযোগ সত্যিই আনন্দের।”
স্থানীয় সচেতন মহল মনে করছেন, এ ধরনের পুনর্মিলনী অনুষ্ঠান শিক্ষার্থীদের মধ্যে বন্ধন দৃঢ় করার পাশাপাশি শিক্ষকদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। বিশেষ করে শিক্ষক সম্মাননার মতো উদ্যোগ নতুন প্রজন্মের কাছে ইতিবাচক বার্তা পৌঁছে দেবে।
আয়োজকরা আরও জানান, অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে নিরাপত্তা ব্যবস্থা, অতিথি আপ্যায়ন এবং সাংস্কৃতিক কার্যক্রমের জন্য আলাদা প্রস্তুতি নেওয়া হয়েছে। তারা আশা করছেন, নাদৌর সৈয়দপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের এক মিলনমেলায়
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD