গুরুদাসপুরে ট্রাকের চাকায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

Spread the love

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শান্ত (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের পেছনে বসা আকাশ নামের আরেক যুবক। শান্ত উপজেলার দড়িকাছিকাটা গ্রামের সাইদুল ইসলাম হবুর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১২টার দিকে পৌর সদরের গারিষাপাড়া সড়কের গোপালের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। শান্ত ও আকাশ দুই বন্ধু। কাছিকাটা বাজারে শান্ত এজেন্ট ব্যাংকিংয়ের ব্যবসা করেন। স্থানীয় চাঁচকৈড় বাজারে যাওয়ার পথে গাড়িষাপাড়া গোপালের মোড়ে পৌঁছালে পেছন থেকে বেপরোয়া গতির একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৮-৩৯৮৩) তাদের ধাক্কা দেয়। এতে শান্ত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। আহত আকাশকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন নেয়া হয়েছে। ট্রাকসহ চালক শাহীনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ঘাতক ট্রাকটি ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা।
চাঁচকৈড়ের পাট ব্যবসায়ী মো. তারেক বলেন- ট্রাকটি আমার, হেলপার চালাচ্ছিল। বিষয়টি মিমাংসার চেষ্টা চলছে। এদিকে এলাকাবাসী জানান, স্থানীয়ভাবে হেলপাররা ট্রাক চালাতে গিয়ে প্রায়শই দুর্ঘটনা ঘটে।ঘটনার সত্যতা নিশ্চিত করে গুরুদাসপুর থানার ওসি মনজুরুল আলম বলেন, নিহতের পরিবার অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।#

 

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD