ভাঙ্গুড়ার হাবিবুল্লাহর বাঁচার আকুতি

Spread the love
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:
একসময় যার হাসিতে মুখর থাকতো পুরো পরিবার, আজ সেই হাবিবুল্লাহর প্রতিটি নিঃশ্বাস কাটছে মৃত্যু ভয়ে,জীবন কাটছে উদ্বেগ উৎকন্ঠা নিয়ে । ১০ বছর আগে স্ত্রী তাকমিনা দুধের বাচ্চা তাহিদ আর আদরের মেয়ে বুলবুলি কে রেখে পরপারে পারি জমিয়েছেন। নতুন করে বিয়ে করা হয়ে উঠেনি। শরীরে বাসা বেঁধেছে জটিল রোগ। বিরল রোগে আক্রান্ত হাবিবুল্লাহ কেউই কাজে নেয় না।পরিবারে সদস্যর পেটের ক্ষুধা আছে, কিন্তু তৃপ্তি মেটানোর সাধ্য নেই তার।  কারণ, দশ  বছর ধরে এভাবেই তিল তিল করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের দুধবাড়ীয়া গ্রামের অসহায় হাবিবুল্লাহ।অভাবের সংসারে সন্তানদের ক্ষুধার জ্বালা নিতে চায়না কেউ কাজে, অন্যদিকে রোগের যন্ত্রণা—সব মিলিয়ে হাবিবুল্লাহর জীবন আজ থমকে গেছে।
​অভাবের কাছে পরাজিত স্বপ্ন
​পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হাবিবুল্লাহর।  দীর্ঘদিনের চিকিৎসায় সহায়-সম্বল যা ছিল সব শেষ,বসতবাড়ী ছাড়া।বিশেষজ্ঞ চিকিৎসকদের বিশাল অংকের টাকা জোগাড় করা যেন আকাশকুসুম কল্পনা।হাবিবুল্লাহর মাথা থেকে পা পর্যন্ত থলথলে মাংস পিন্ড’র গুটি দিনকে দিন বেড়েই চলছে। সচল দুটি চোখের একটি মাংস পিন্ডের গুটিতে অচল হতে চলছে। হাবিবুল্লাহর বাঁচার আকুতি, আমাকে সবাই বাঁচান,আমার ছেলে -মেয়ের কি হবে? আমি ছাড়া ওদের আর কেউই নেই।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD