হোসাইন আহমাদ, পৌর প্রতিনিধি ,তাড়াশ
তাড়াশে কৃষক-কৃষাণীদের অংশগ্রহণে একটি পার্টনার কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার ( ৬ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের কৃষি প্রশিক্ষণ সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেন গুপ্তা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি স. ম. আফসার আলী, সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক তপন কুমার গোস্বামী, সদস্য সচিব খন্দকার আব্দুল বারিক, যুগ্ম আহ্বায়ক সাইফুল খন্দকার, উপজেলা কৃষকদলের সভাপতি গোপাল চন্দ্র ঘোষসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা। কর্মশালায় কৃষি উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং মাঠপর্যায়ে কৃষকদের বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে আলোচনা করা হয়।
চলনবিল বার্তা chalonbeelbarta.com