গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
গুরুদাসপুরে সমতল ভুমির অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মানুষদের মাঝে গরু ছাগলের খাদ্য বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে ঐ খাদ্য বিতরণ কর্মসূচির উদ্ধোধন করেন স্থানীয় সংসদ সদস্য মোঃ আব্দুল আজিজ।
এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনাতনে আয়োজিত সভায় সভাপতির বক্তব্য রাখেন ইউএনও ফাহমিদা আফরোজ। অন্যদের মধ্যে প্রাণি সম্পদ কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম, নৃ-গোষ্ঠির প্রতিনিধি প্রতাপ সিং, মাধাই মুন্ডা প্রমূখ বক্তব্য রাখেন। আলোচনা শেষে ৫৬ জন ছাগল পালনকারীকে ৫০ কেজি করে, ১৩ জন গাভী পালনকারীকে ৮০ কেজি করে ও ২৬ জন ষাঁড় পালনকারীর মধ্যে ১৩০ কেজি করে খাদ্য বিতরণ করা হয়।খাদ্য বিতরণকালে প্রধান অতিথি এমপি আজিজ বলেন, “সরকার নৃ-গোষ্ঠির মানুষদের স্বাবলম্বী করতে গরু ছাগল প্রদানের পর বিনামূল্যে খাদ্যও বিতরণ করছে। গরু ছাগল লালন-পালন করে সম্পদে পরিনত করতে হবে। বাল্য বিয়ে ও মদ্যপানে বিরত থেকে সরকারের নিয়ম-কানুন মেনে চলতে হবে।”
চলনবিল বার্তা chalonbeelbarta.com