গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে নাটোরের গুরুদাসপুরে দলিল লেখক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।রবিবার ( ৩ মে) সকাল ১০টায় দলিল লেখক সমিতির চত্বরে নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত চলে একটানা। ভোট গণনা শেষে সভাপতি পদে আব্দুল মতিন সরকার, সাধারন সম্পাদক এহসান আহম্মেদ এছানুল, কোষাধ্যক্ষ মো. মিজানুর রহমান বিজয়ী হয়েছেন। নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি নিজামুদ্দিন বাবু, সহ সম্পাদক টিপু সুলতান ও নির্বাহী সদস্য আব্দুল মজিদ, আব্দুল আজিজ, মমিনুল হক, সবিদুল ইসলাম, কামরুল ইসলাম ও মিজানুর রহমান।
এর আগে সমিতির ভোট গ্রহণ কেন্দ্র পরিদর্শনে আসেন নাটোর-৪ আসনের এমপি মো. আব্দুল আজিজ। উল্লেখ্য – সমিতির ১১ টি পদের বিপরীতে ১৮৮ জন সদস্যের মধ্যে ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন মোহাম্মদ আলী।
৪০
চলনবিল বার্তা chalonbeelbarta.com