ডাঃ আমজাদ হোসেন উল্লাপাড়া প্রতিনিধি
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার কংগ্রেস সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৪ মে) দুপুর ১২টায় উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রায়হানুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ রফিকুল ইসলাম খান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সূবর্ণা ইয়াসমিন সুমি।সভায় আরও বক্তব্য রাখেন পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ মাসুদ আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক শাহজাহান আলী এবং উল্লাপাড়া পৌরসভার সাবেক মেয়র বেলাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।বক্তারা কৃষি খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের সহযোগিতায় বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি কৃষি উন্নয়নে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
চলনবিল বার্তা chalonbeelbarta.com