প্রেস বিজ্ঞপ্তি
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, ধর্ষণ, চুরি, ডাকাতি এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
১। গত ২১ এপ্রিল ২০২৬ তারিখে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানা এলাকায় ফুলজোড় নদীর পাশ থেকে জাহের আলী আকন্দ (৬৫) নামের এক অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ। এতে সিরাজগঞ্জসহ সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এই ঘটনায় নিহতের ছেলে মোঃ বাবুল আকন্দ (৪০) বাদী হয়ে সলঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা মামলা নং-২০, তাং-২১/০৪/২০২৬, ধারা- ১৮৬০ সালের পেনাল কোড ৩৯৪/৩০২/৩৪।
২। এরই ধারাবাহিকতায় অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয় এর দিকনির্দেশনায় এবং আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে অদ্য ০২ মে ২০২৬ খ্রি. রাত্রী ১২.৪৫ ঘটিকায় র্যাব-১২, সদর কোম্পানি এবং র্যাব-৪, সিপিসি-১, ঢাকা এর যৌথ অভিযানে একটি চৌকস আভিযানিক দল ‘‘ঢাকা মহানগরীর দারুস সালাম থানাধীন বড়বাজার আবুলের রিক্সার গ্যারেজের সামনে পাকা রাস্তার উপর’’ একটি অভিযান পরিচালনা করে আসামি মো: রাসেল(২০), পিতা-মো: হাসেম, সাং-তেলিজান, থানা-সলঙ্গা, জেলা: সিরাজগঞ্জ কে গ্রেফতার করতে সক্ষম হয়।
৩। গ্রেফতারকৃত আসামি ১। মো: রাসেল(২০), পিতা-মো: হাসেম, সাং-তেলিজান, থানা-সলঙ্গা, জেলা: সিরাজগঞ্জ।
৪। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
চলনবিল বার্তা chalonbeelbarta.com