গুরুদাসপুর সরকারি কোয়ার্টারে দুঃসাহসিক ডাকাতি

Spread the love

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.

নাটোরের গুরুদাসপুর উপজেলার সরকারি কোয়ার্টারে উপ-প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল ইসলাম ও তার স্ত্রীকে দড়ি দিয়ে বেঁধে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটের ঘটনা ঘটেছে। শনিবার (২ মে) শেষ রাতে সংঘটিত এ দুঃসাহসিক ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।ভুক্তভোগী সূত্রে জানা যায়, গভীর রাতে একদল দুর্বৃত্ত জানালার গ্রিল কেটে কোয়ার্টারে প্রবেশ করে সিরাজুল ইসলাম দম্পতিকে জিম্মি করে। পরে তাদের হাত-পা বেঁধে ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। ডাকাতরা চলে যাওয়ার পর স্থানীয়দের সহযোগিতায় তারা মুক্ত হন।

ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলম জানান, “ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে ডিবি পুলিশও কাজ শুরু করেছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।”।

4 Attachments  •  Scanned by Gmail

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD