এমপির গাড়ী বহরে হামলার মামলায় আওয়ামীলীগ নেতা গ্রেফতার

Spread the love

হোসাইন আহমাদ, পৌর প্রতিনিধি ,তাড়াশ।:
তাড়াশে বিএনপির সাবেক সংসদ সদস্য আব্দুল  মান্নান তালুকদারের নির্বাচনী সভায় হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ময়নুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ।
‎শুক্রবার (১ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বারুহাস ইউনিয়নের বড়পওতা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ওই হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় ময়নুল হক গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামিকে শনিবার আদালতে পাঠানো হয়েছে।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD