তাড়াশে দিনের বেলায় দোকান  থেকে  স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

Spread the love

হোসাইন আহমাদ,পৌর প্রতিনিধি ,তাড়াশ:

দিনের বেলায় স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের ঘটনা ঘটেছে । জানা যায় গত সোমবার ( ২৭ এপ্রিল ) আনুমানিক দুপুর ২ টার দিকে তাড়াশ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব  শুকুর আলীর স্বর্ণের দোকানে এই ঘটনা ঘটে ।  তিনি জানান, সোমবার দুপুরে খাবার খাওয়ার জন্য আমি বাসায় যায় । যাওয়ার সময় দোকানে দুইজন কর্মচারী সাইদুর ও মিঠু কে রেখে যাই । পরে সাইদুর ও খাবার খাওয়ার জন্য চলে যায় । এরই সুযোগে দোকান একা থাকা মিঠু প্রায় ছয় লক্ষ টাকার স্বর্ণালংকার ও নগদ পঞ্চাশ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় । মিঠুর বাড়ি পাবনার ভাঙ্গুরায়। ” এ ব্যাপারে শুকুর আলী তাড়াশ থানায় একটি  অভিযোগ ও দায়ের করেছেন । তাড়াশ থানার অফিসার ইনচার্জ জনাব হাবিবুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।
 
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD