চাটমোহরে গাঁজা ও চোলাই মদ তৈরির সরঞ্জামসহ একজন আটক

Spread the love
চাটমোহর  সংবাদদাতা :
পাবনার চাটমোহর উপজেলার প্রত্যন্ত এলাকা হান্ডিয়াল থেকে গাঁজা ও চোলাই মদ তৈরির সরঞ্জামসহ একজনকে আটক করা হয়েছে। মাদকদ্রব্য নিন্ত্রয়ণ অধিদপ্তর অভিযান চালিয়ে বাঘলবাড়ী এলাকা থেকে এক কেজি গাঁজা ও প্রায় ২০০ লিটার চোলাই মদ তৈরির সরঞ্জাম উদ্বার করা হয়।
আটক করা হয় বাঘলবাড়ী গ্রামের হাবিব প্রামাণিকে।চাটমোহর থানায় দুটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হলে আটককৃতকে বৃহস্পতিবার পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পাবনা সার্কেল জানান, উপজেলার হান্ডিয়াল বাঘলবাড়ি গ্রামের  হাবিব প্রামানিকের বাড়িতে তল্লাশি চালিয়ে গাঁজা ও একই গ্রামের সারতী কর্মকারের বাড়িতে পৃথক অভিযান চালিয়ে প্রায় ২০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ ও  ফারমেন্টেড তরল উদ্ধার করা হয়।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD