বিশেষ প্রতিনিধি:সিরাজগঞ্জের তাড়াশে ফসলি জমি কেনা কেন্দ্র করে গ্রাম প্রধানদের পাঁচ লাখ টাকা চাঁদার আবদার পূরণ করতে না পারায় দীর্ঘ ছয় মাস ধরে নিজ বাড়িতে যেতে পারছেন না পাঁচটি পরিবারের একুশ জন সদস্য। ঘটনাটি উপজেলার মাধাইনগর ইউনিয়নের বলভা গ্রামের।
এদিকে শনিবার দুপুরে পাবলিক লাইব্রেরী হলরুমে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। লিখিত বক্তব্যে রুবেল রানা বলেন, তাড়াশ থানাসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোয় অভিযোগ দিয়েও প্রতিকার মিলছে না।
এ প্রসঙ্গে তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, ঘটনাস্থলে একাধিকবার পুলিশ পাঠানো হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
চলনবিল বার্তা chalonbeelbarta.com