লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফাইনাল ফুটবল ও পুরস্কার বিতরণ

Spread the love
নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৬ (উপজেলা পর্যায়) এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৯ এপ্রিল) লালপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ জুলহাস হোসেন সৌরভ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেল লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জননেতা মোঃ হারুনার রশিদ পাপ্পু এবং গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মোঃ নজরুল ইসলাম মোলাম।
ফাইনাল খেলায় বালক বিভাগে চকনাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে ভেল্লাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।অন্যদিকে বালিকা বিভাগে পালিদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে সালামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। টুর্নামেন্টকে ঘিরে খেলোয়াড়, শিক্ষক ও দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD