সলঙ্গার অটো চালক নাঈমের লাশ উদ্ধার

Spread the love
জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ  : 
সিরাজগঞ্জের সলঙ্গা থানার  মালতিনগর গ্রামের নাঈম হোসেন (২৫) নামের এক অটো চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছেন পুলিশ।
গতকাল বুধবার (২৯ এপ্রিল)সকালে রায়গঞ্জের সোনাখাড়া ইউনিয়নের খৈচালা বিল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয় লোকজন বিলে একটি গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।
ওসি আহসানুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,অটো ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।তিনি আরও বলেন,এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং মরাদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে  পাঠানো হয়েছে।
নিহত নাঈম হোসেন উপজেলার ধুবিল ইউনিয়নের মালতীনগর গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি রাজমিস্ত্রীর কাজের পাশাপাশি অটো চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
স্থানীয় ব্যক্তিরা জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন নাঈম। তবে রাতে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরদিন সকালে তাঁর মরদেহ উদ্ধারের খবর পাওয়া যায়।এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া পড়ে গেছে এবং এই ঘটনার সুষ্ঠ বিচার দাবি করেছেন পরিবার ও স্থানীয়রা।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD