ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুধ ব্যবসায়ীকে কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা

Spread the love
ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির অপরাধে খাইরুল ইসলাম নামে এক দুগ্ধ ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান এই রায় প্রদান করেন।
শনিবার (২৪ এপ্রিল) দিবাগত রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত  উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।  মোঃ খাইরুল ইসলাম (১৯)ওই গ্রামের মৃত আহসাব আলীর ছেলে। ঐসময় ওখান থেকে ২৪ লিটার কোয়ালিটি সোয়াবিন তেল,দুটি বেলেন্ডার মেসিন উদ্ধার করে তা স্থানীয় হাফিজিয়া মাদ্রাসায় দিয়ে দেওয়া হয় এবং ১০ লিটার তৈরিকৃত নকল দুধ ধ্বংস ধংসকরা হয়।
জানা গেছে, দণ্ডপ্রাপ্ত মোঃ খাইরুল ইসলাম (১৯) দুধ ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে ক্ষতিকর জেলি, সয়াবিন তেলসহ নানা উপকরণ ব্যবহার করে ভেজাল দুধ তৈরি করে আসছিলেন। এসব নকল দুধ তিনি দেশের নামকরা বিভিন্ন সিলিং সেন্টারে সরবরাহ করতেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৯টার দিকে ভাঙ্গুড়া থানা পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাকিউল আযমের নির্দেশনায় এ এস আই সফিকুল ইসলাম,এ এস মোস্তাফিজুর রহমানসহ কয়েক পুলিশ তাকে গ্রেফতার করে,পরে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমানকে খবর দিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। সেখানে ঘটনার সত্যতা পাওয়ায় দুধ ব্যবসায়ী খায়রুলকে ৬মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জানান,ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর ৫০ ধারামতে তাকে  ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে,এধরণের অভিযান চলমান থাকবে।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD