রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাষ্টারের দাফন সম্পন্ন

Spread the love
ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি:পাবনার ভাঙ্গুড়ার মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাষ্টারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) বিকালে পার-ভাঙ্গুড়া মাদ্রাসা প্রাঙ্গণে তাকে গার্ড অব অনার শেষে কবরস্থান সংলগ্ন ঈদগাঁ মাঠে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।
ভাঙ্গুড়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন।  এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্প অর্পণ করা হয়।
পাবনা পুলিশ লাইনের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। এক মিনিট নীরবতা পালন শেষে পার-ভাঙ্গুড়া ঈদগাঁ মাঠে জানাজা এবং পরে মাঠ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়।  গার্ড অব অনার অনুষ্ঠানে ভাঙ্গুড়া থানার ওসি তদন্ত মোঃ আরিফুল ইসলাম,পাবনা পুলিশ লাইনের এস আই সবুজার হোসেন ও তারদল।জানাজায় উপস্থিত ছিলেন,পার-ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হেদায়েতুল হক, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী,বিভিন্ন এলাকার বীর মুক্তিযোদ্ধা,অধ্যক্ষ,প্রিন্সিপাল, প্রধান শিক্ষকরাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাষ্টার  চিকিৎসাধীন অবস্থায় নিজ বাড়িতেসকাল সাড়ে ১০টায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী,১ সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD