ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়ায় জেলি ও কেমিক্যাল দিয়ে দুধ বানানোর অপরাধে ভ্রাম্যমান আদালতে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক লক্ষ টাকা জরিমানার আদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত । গত (১৭ই এপ্রিল) শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের সিংগারি গ্রামে (ভারপ্রাপ্ত) উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান এর ভ্রাম্যমান আদালতে এ রায় ঘোষণা করেন । অভিযুক্ত ভেজাল দুধ ব্যবসায়ী ফারুক হোসেন সিংগাড়ী গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। এ সময় ভেজাল দুধ তৈরি উপকরণ ২০০ লিটার জেল জব্দ করে তা ধ্বংসের আদেশ দেন।
জানা গেছে, সিংগাড়ী গ্রামের দুধ ব্যবসায়ী ফারুক হোসেন দীর্ঘদিন যাবত গোপনে ভেজাল দুধ তৈরি করে তা বিক্রয় করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত গভীর রাতে সিংগাড়ী গ্রামের তার বসত বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল দুধ তৈরির উপকরণ পাওয়া যায়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার( ভারপ্রাপ্ত) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের ভ্রাম্যমান আদালত অভিযুক্ত ভেজাল দুধ ব্যবসায়ী ফারুক হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও এক লক্ষ টাকার জরিমানার আদেশ দেন। সেই সঙ্গে ভেজাল দুধ তৈরির উপকরণ ২০০ লিটার জেলি জন সম্মুখে ধ্বংসের আদেশ দেন। জব্দকৃত ভেজাল দুধ তৈরির উপকরণ ২০০ লিটার ভেজাল জেলী যার আনুমানিক মূল্য ৩০০০০/- টাকা।এ সময় ভাঙ্গুড়া থানা পুলিশ ও সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা উপস্থিত ছিলেন। ঘটনার বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, ভেজাল দুধ তৈরির অভিযোগে অভিযুক্তকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর ৫০ ধারামতে ০১ (এক) বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০০০০/- (এক লক্ষ) টাকা অর্থদন্ডাদেশ প্রদান করা হয়েছে। আগামীতেও এই ধরনের অভিযান চলমান থাকবে।
চলনবিল বার্তা chalonbeelbarta.com