উদ্বোধন হলো তাড়াশ মডেল মসজিদ

Spread the love
হোসাইন আহমাদ, পৌর প্রতিনিধি ,তাড়াশ :
তাড়াশে নবনির্মিত   মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর ১২টায় এক বর্ণাঢ্য ও ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠান ও জুমআর নামাজের মধ্য দিয়ে মসজিদটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মসজিদটির শুভ উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ আসনের মাননীয় জাতীয়  সংসদ সদস্য  জনাব ভিপি আয়নুল হক। তিনি তাঁর বক্তব্যে বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান মানুষের নৈতিকতা, আদর্শ ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি আরও বলেন, মসজিদকে কেবল নামাজ আদায়ের স্থান হিসেবে সীমাবদ্ধ না রেখে সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য প্রতিষ্ঠার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব নুসরাত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি স. ম. আফছার আলী এবং সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ধর্মীয় নেতা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, মসজিদ কমিটির সদস্য ও বিপুল সংখ্যক মুসল্লি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD