ডাঃ আমজাদ হোসেন উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ মঙ্গলবার নানা আয়োজনে বাংলা ১৪৩৩ সালের পহেলা বৈশাখ উদযাপন করা হচ্ছে । উপজেলা প্রশাসনের আয়োজনে বৈশাখী শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নানা অনুষ্ঠান হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে সকালে সাংস্কৃতিক অনুষ্ঠান পর আনন্দ শোভাযাত্রা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) এটিএম আরিফ , সহকারী কমিশনার (ভুমি) শারমিন আক্তার রিমা, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক শাহজাহান আলী , সাবেক পৌর মেয়র এম বেলাল হোসেন, পৌর নির্বাহী কর্মকর্তা মো আশরাফুল ইসলাম ভূঁইয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান ভুঁইয়া , বীর মুক্তিযোদ্ধা আঃ হাকিম ,অধ্যক্ষ মীর আব্দুল হান্নান, অধ্যক্ষ মো , সেরাজুল ইসলাম, আঃ মজিদ প্রমুখ
চলনবিল বার্তা chalonbeelbarta.com