বড়াইগ্রামে স্কুল ছাত্রীকে  ধর্ষণের চেষ্টা, লজ্জায় বিষপান

Spread the love
 নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে বাজার থেকে বাড়ি ফেরার সময় রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে এক স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে। পরে বাড়িতে ফিরে লজ্জায় বিষপানে আত্মহত্যার চেষ্টা করে সনাতন ধর্মাবলম্বী ওই স্কুল ছাত্রী।
এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। এর আগে মঙ্গলবার বিকেলে উপজেলার জোনাইল মহিলা কলেজ এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানা যায়। এ ঘটনায় অভিযুক্ত হৃদয় হোসেন জোনাইল মহিলা কলেজ এলাকার কোরবান আলীর ছেলে।
লিখিত অভিযোগ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে ওই ছাত্রী (১৪) তার বাবার সাথে জোনাইল বাজারে যায়। সেখানে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করে একাই বাড়িতে ফিরছিল। পথে জোনাইল মহিলা কলেজ এলাকায় পৌঁছলে হৃদয় ওই স্কুল ছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে পাশে ঘাসের জমিতে ধর্ষণের চেষ্টা করে।
এ সময় ওই স্কুল ছাত্রীর চিৎকারে স্থানীয় কয়েকজন ব্যাক্তি এগিয়ে এলে হৃদয় তাদেরকে দেখে নেয়ার হুমকি দিয়ে চলে যায়। পরে মেয়েটি বাড়িতে গিয়ে ক্ষোভে-লজ্জায় বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। এ সময় স্বজনরা বুঝতে পেরে তাকে উদ্ধার করে দ্রুত একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করেন।এ ব্যাপারে স্কুল ছাত্রীর বাবা বলেন, এ ঘটনা কাউকে জানালে আমাকে ও আমার স্ত্রীকে হত্যা করার হুমকি দেয় হৃদয়। এতে নিরুপায় হয়ে আমার মেয়ে আত্মহত্যার চেষ্টা করে। আমি এই ঘটনার বিচার চাই।
তবে হৃদয় হোসেনের পিতা কোরবান আলী বলেন, আমার ছেলে এমন কিছু করেনি। একটি পক্ষ আমার ছেলের বিরুদ্ধে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে।বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালাম বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
 সাঈদ সিদ্দিক
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD