তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা : সিরাজগঞ্জের তাড়াশে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করার অভিযোগে নিজের ঔরাশজাত সন্তানের বিরুদ্ধে মামলা করলেন বাবা জবান আলী (৮৪)। ঘটনাটি ঘটেছে, উপজেলার বারুহাঁস ইউনিয়নের বিনোদপুর গ্রামে।
এদিকে মামলার আসামি দুই ছেলে গোলাম রব্বানী ও ইমন হোসেন বলেছেন, সৎ ভাই আনোয়ার হোসেনের পরামর্শে বাবা মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করা হচ্ছে।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার বিনোদপুর গ্রামের জবান আলী ও তার স্ত্রী ৪ বিঘা সম্পত্তি নিয়ে অতি কষ্টে জীবন যাপন করে আসছেন। কিন্তু ওই সম্পত্তি নিজেদের নামে লিখে নেয়ার জন্য ছেলে গোলাম রাব্বানী ও ইমন বিভিন্ন সময় তাদের মারপিট ও নানা ভাবে অত্যাচার করত এবং জমি তাদের নামে লিখে দিতে বলত।এতে জবান আলী রাজি না হওয়ায় দুই ভাই মিলে দিনে দুপুরে জোড় পূর্বক জবান আলীর বসত ঘরে ঢুকে নগদ ৩ লাখ ১০ হাজার টাকা ও ৮ অানা সোনার কানের গহনা লুটপাট করে নিয়ে যায়।এ বিষয়ে মামলার আসামি গোলাম রাব্বানী বলেন, আমার আরেক ভাই আনোয়ার হোসেন সম্পত্তির লোভে বাবাকে দিয়ে আমাদের বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা দায়ের করেছেন। আমরা এ মিথ্যা মামলার সুষ্ঠু তদন্ত পূর্বক ন্যায় বিচার চাই।আনোয়ার হোসেন বলেন, বাড়ির জায়গা জোড় করে আমার ওই দুই ভাই দখল করেছে। অাবার তারা বাবার নিকট থেকে ৪ বিঘা জমি লিখে নিতে চায়। বাবা রাজি না হওয়ায় তাদের মারপিট ও অত্যাচার করে। বাবা তাদের অত্যাচার সহ্য করতে না পেরে তাদের বিরুদ্ধে মামলা করেছেন।বাবা জবান আলী বলেন, গোলাম রাব্বানী ও ইমন আমার ছেলে হলে কি হবে, তারা জমি না পেয়ে আমার ঘরে রাখা ৩ লাখ ১০ হাজার টাকা ও ৮ আনা সোনার কানের গহনা দিনে দুপুরে লুট করে নিয়ে গেছে।
চলনবিল বার্তা chalonbeelbarta.com