হোসাইন আহমাদ, পৌর প্রতিনিধি ,তাড়াশ:
তাড়াশে পূর্বশত্রুতার জেরে তিনজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে।গত ৫ এপ্রিল রোববার বিকেল সাড়ে ৩ টায় উপজেলার তালম ইউনিয়নের কাশিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন-মোঃ ফারুক আহমেদ (৪০), মোছাাঃ ফেরদৌসী (৬০), মোঃ শরিফ আলী (২৬)। আহতদের কে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে মোঃ নান্টু সরদার (৩৫) নামে একজন বাদী হয়ে তাড়াশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ঘটনার বিবরণে জানা যায়, পারিবারিক পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশী মোঃ মানিক (৪০), মোঃ মামুন হোসেন (৩৫), মোঃ মালেক আলী (৪৩), মোছাঃ জান্নাতী খাতুন (২৫), মোছাঃ আফরোজা খাতুন (৩৫) গং ধারালো অস্ত্র সস্ত্র নিয়ে নান্টু সরদারের বাড়ী ঘরে সন্ত্রাসী হামলা চালিয়ে নান্টুর সরদারের বাড়ী ঘর ভাংচুর ও উক্ত তিনজনকে কুপিয়ে জখম করা সহ নান্টু সরদারকে মারপিট করেন আহত করে। এ ব্যাপার তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব হাবিবুর রহমান বলেন, আমরা এই ঘটনার লিখিত অভিযোগ পেয়েছি ,তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।
চলনবিল বার্তা chalonbeelbarta.com