নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রাম উপজেলার কায়েমকোলায় মিথ্যা সংবাদ প্রচার ও উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার আহমেদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল অফিসে স্থানীয় সাহাদত হোসেনের বিরুদ্ধে অভিযোগ তুলে এ সংবাদ সম্মেলন করেন স্বেচ্ছাসেবক দলের ওয়ার্ড সভাপতি মো: কামাল হোসেন শাহিন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২ এপ্রিল (বৃহস্পতিবার) রাতে গ্রামের একটি পারিবারিক সালিশী বৈঠকে তিনি উপস্থিত ছিলেন। এ সময় সেখানে উপস্থিত কয়েকজন ব্যক্তির মধ্যে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনি ও স্থানীয় কিছু ব্যক্তিবর্গসহ এগিয়ে আসেন। তবে এ ঘটনায় থানায় অভিযোগকারী শাহাদত হোসেন তার সঙ্গে তর্কে জড়িয়ে অশালীন ভাষায় গালিগালাজ করেন এবং পরিকল্পিতভাবে তাকে ঘটনার সঙ্গে সম্পৃক্ত করার চেষ্টা করেন বলে তিনি দাবি করেন।
তার অভিযোগে আরও উল্লেখ করা হয়, স্থানীয়‘সংবাদ শৈলী’ নামের একটি ফেসবুক পেজ থেকে তার বিরুদ্ধে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। এতে তার ব্যক্তিগত ও সামাজিক সুনাম ক্ষুণ্ন হয়েছে বলেও তিনি জানান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, তাকে এবং তার ছোট ভাই রবিউল ইসলামকে রাজনৈতিকভাবে একটি ভিন্ন দলের কর্মী হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা সঠিক নয়। তিনি জানান, তার পিতা মরহুম আব্দুল হামিদ দীর্ঘদিন নিজেকে একটি রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত রেখে এলাকায় প্রতিনিধিত্ব করে গেছেন।
সংবাদ সম্মেলনে অভিযোগকারী শাহাদত হোসেনের অতীত কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার দাবি, পূর্বেও জমি সংক্রান্ত বিরোধসহ বিভিন্ন ঘটনায় তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানোর চেষ্টা করা হয়েছে এবং এসবের সকল প্রমাণ সংরক্ষিত রেখেছেন বলে জানান তিনি।
তিনি সাংবাদিকদের মাধ্যমে প্রকৃত ঘটনা তুলে ধরার আহ্বান জানান এবং এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচার বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন:জোয়ারী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি কাজী সেলিম রেজা, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আফজাল হোসেন,আহমেদপুর বাসস্ট্যান্ড কমিটির সভাপতি ইয়াকুব আলী,বড়াইগ্রাম উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জালাল আহমেদ, জুয়ারী ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী আরিফ, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বিপ্লব,
বড়াইগ্রাম উপজেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম ও ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মজনুপ্রমুখ।
চলনবিল বার্তা chalonbeelbarta.com