লঙ্গায় পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন  

Spread the love
সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি : 
ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে সারাদেশে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশকনিধন কার্যক্রম  চলছে।এরই অংশ হিসেবে রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার নলকা ক্লাস্টারের ২৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন হয়েছে।আজ শনিবার সকালে
রায়গঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বেলাল হোসেনের দিকনির্দেশনায় ও নলকা ক্লাস্টারের দায়িত্বপ্রাপ্ত উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সামিমা সুলতানার উদ্যোগে ক্লাস্টারের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় সুষ্ঠ ও সুন্দরভাবে  এই পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।স্ব স্ব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা,শিক্ষার্থী ও কর্মচারীদের নিয়ে সশরীরে এই পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত ছিল।উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সামিমা সুলতানা বলেন,মাননীয় প্রধানমন্ত্রী’র নির্দেশক্রমে সারা দেশে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে।এরই ধারাবাহিকতায় নলকা ক্লাস্টারের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়েও পরিষ্কার পরিছন্নতার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।তিনি আরও বলেন,সবাইকে নিজ নিজ অবস্থান থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে।সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে আমাদের এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD