হোসাইন আহমাদ, পৌর প্রতিনিধি,তাড়াশ:
তাড়াশে ভ্রাম্যমাণ আদালতের একটি অভিযানে অতিরিক্ত দামে তেল বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে এবং আনুমানিক ৩৯৫ লিটার তেল জব্দ করা হয়েছে। গত (২৭/৩/২০২৬) শুক্রবার তাড়াশ উপজেলার বিনসাড়া বাজারে এ অভিযান পরিচালিত হয় । অভিযানে ” মেসার্স মোল্লা এন্টারপ্রাইজ ” নামক একটি ব্যবসা প্রতিষ্ঠান কে অতিরিক্ত দামে তৈল বিক্রি ও মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টির দায়ে দশ হাজার টাকা জরিমানা করা হয় । এবং আনুমানিক প্রায় ৩৯৫ লিটার পেট্রোলিয়াম (পেট্রোল) তৈল জব্দ করা হয় ।অভিযান পরিচালনা করেন তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান। অভিযানের ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুসরাত জাহান বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে এবং অবৈধ ভাবে পণ্যের মজুদ ঠেকাতে প্রশাসনের নজরদারি আরও জোরদার করা হয়েছে । জনগণের স্বার্থে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।
চলনবিল বার্তা chalonbeelbarta.com