ঈদ উপলক্ষ্যে ফরিদপুরের বিলচান্দক গ্রামে ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত

Spread the love

নুরুল বাবুল:  ২২শে মার্চ, রবিবার পাবনার ফরিদপুর উপজেলার পাথার অঞ্চলের বিলচান্দক গ্রামবাসীর উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঈদ উদযাপনকে আরও আনন্দঘন করে তুলতে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় অত্র গ্রামসহ পার্শ্ববর্তী রতনপুর, কেনাই গ্রামের প্রবীণ ও নবীন মিলে সর্বমোট ২২ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। এছাড়াও সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে আগত মো. জীবন রহমান ধারালো ছুরি দিয়ে বিশেষ “ছুরিখেলা” প্রদর্শন করেন। কয়েক গ্রামের শতশত দর্শক খেলাটি উপভোগ করেন। অত্র বিলচান্দক গ্রামের লাঠিখেলার ওস্তাদ প্রয়াত আজহার প্রামানিক ও হোসেন আলীকে স্মরণ করে লাঠিখেলাটি তাদের নামে উৎসর্গ করা হয়। লাঠিখেলায় অংশগ্রহণ করেন রতনপুর গ্রামের বাবু সরদার, আব্দুস সাত্তার, আব্দুল জলিল। কেনাই গ্রামের মুকুল সর্দার লোকমান সরদার এবং বিলচান্দকের বাবলু প্রামানিক, হারুন সরদার, রঞ্জন আলী, রেজাউল প্রামানিক, মোক্তার সর্দার, জাকিরুল ইসলাম, ফখরুল প্রামানিক, শহিদ প্রামানিক, শাহাদত প্রামানিক, ফরহাদ প্রামানিক, কালু মিয়া, রুহুল আমিন, আব্দুল বারিক, নজরুল ইসলাম, হেলাল উদ্দিন, বাবলুর-রশিদ-বাবু, মোহন প্রামানিক প্রমুখ। খেলা শেষে অংশগ্রহণকারী সকল খেলোয়াড়কে পুরস্কার প্রদান করা হয়। খেলায় উপস্থিত দর্শকদের মধ্য থেকে বিলচান্দক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, শিশুসাহিত্যিক ও কবি নুরুল ইসলাম বাবুল বলেন, “বহুদিন পরে এধরণের আয়োজন দেখে সত্যিই অভিভূত হয়েছি। এমন গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাগুলো পুনরায় প্রতিষ্ঠিত করতে পৃষ্ঠপোষকতা প্রদানের জন্য কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাই।”

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD