মাদক ব্যবসায়ী গ্রেফতার ।

Spread the love

প্রেস বিজ্ঞপ্তি

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়াড়ি, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র‌্যাব সফলতার সাথে নিয়মিত অভিযান পরিচালনা করছে।

১।এরই ধারাবাহিকতায় অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয় এর দিকনির্দেশনায় এবং আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে গত ১৭ মার্চ ২০২৬ খ্রি. রাত্রী ২১.২০ ঘটিকায় র‌্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন ঘুড়কা আদর্শ উচ্চ বিদ্যালয় এর সামনে পাকা রাস্তার উপর  একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪৯৪ পিস ইয়াবাসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এছাড়াও তার সাথে থাকা ইয়াবা ক্রয়-বিক্রয়ের নগদ ১২৫০/- টাকা জব্দ করা হয়।২। গ্রেফতারকৃত আসামী ১। মোঃ সারোয়ার হোসেন(৪০), পিতা-মৃত সোবহান মন্ডল, সাং-ঘুড়কা, থানা-সলঙ্গা, জেলা-সিরাজগঞ্জ।

৩।  প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী মোঃ সারোয়ার হোসেন দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রেখে সলঙ্গা থানা এলাকা সহ আশপাশের এলাকায় বিক্রয় করে আসছে।

৪।  গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

 

 

 

 

 

 

 

 

 

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD