তাড়াশে বড় ভাইকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ

Spread the love
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে সহোদর দুই ভাইয়ের পুকুর ও ফসলী জমিতে বৈদ্যুতিক চালিত সেচ পাম্পের নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে বড় ভাইকে পরিকল্পিত ভাবে হত্যা করে বিদ্যুতিক শর্টে মৃত্যু দেখানোর অভিযোগ উঠেছে মো. মজনু মিয়ার বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে, উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে।
জানা গেছে, উপজেলার কৃষ্ণপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মো. রইচ উদ্দিন ও মো. মজনুর দীর্ঘদিন ধরে পুকুরে মাছ চাষ ও ফসলী জমিতে বৈদ্যুতিক চালিত সেচ পাম্পের নিয়ন্ত্রণ নিয়ে কথা কাটাকাটি হয়ে আসছে। এরই জের ধরে গত বুধবার রইচ উদ্দিনের প্রায় ৪০ শতাংশ মাছ চাষ পুকুরে জোড়পূর্বক মাছ ধরে নেন তারই সহদোর ভাই মো. আব্দুল লফিত, মো. মজনু ও মোতালেব। মাছ ধরা বাঁধা দিলে লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে রইচ উদ্দিনকে বেধড়ক মারধর করে। পরে তাড়াশ থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। এ নিয়ে রইচ উদ্দিন ওইদিন বাদী হয়ে তাড়াশ থানায় লিখিত অভিযোগ করলে ছোট ভাই মো. মজনু ৭দিনের মধ্যে মেরে ফেলার হুমকি দেন। তার তিনদিন পরই গত শুক্রবার রইচ উদ্দিনকে তার বৈদ্যুতিক চালিত সেচ পাম্পের ঘরে মৃত্যু অবস্থায় দেখেন পরিবার। যা পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবী করেন রইচ উদ্দিনের ছেলে-স্ত্রী ও আত্মীয় স্বজন।
মৃত রইচ উদ্দিনের ছেলে মো. সিয়াম হোসেন দাবী করে জানান, আমার বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। কারণ আমার বাবা ১৫ ধরে বৈদ্যুতিক চালিত সেচ পাম্পের মাধ্যমে প্রায় ১২০ থেকে ১৩০ বিঘা ফসলী জমিতে পানি দেয়। উনার কাছে থেকে লোকজন পানি নেয় না। এ নিয়ে মাঝে মধ্যেই বাবার ওই মজনু কাকার তর্ত হয়েছে। আবার ওই পুকুরে মাছ ধরা বাঁধা দেওয়ায় আমার বাবাকে প্রচুর মেরেছিল। যা নিয়ে থানায় অভিযোগ করেন বাবা। তারপর থেকে তিনি ৭দিনের মধ্যে মেরে ফেলার হুমকি দেন। আর গত শুক্রবার বাবাকে বৈদ্যুতিক চালিত সেচ পাম্পের ঘরে মৃত্যু অবস্থায় পড়ে থাকতে দেখি। এটা পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি সুষ্ঠু তদন্ত ও বিচার দাবী করছি।
 এদিকে অভিযুক্ত মো. মজনু জানান, ওটা আমার নিজের ভাই। ভাই হয়ে কি নিজের ভাইকে মারতে পারে। এখন মানুষ নানা কথা বলতেছে। আমরা এখন কিছুই বলতে পারছি না। কি আর কমু। ভাই মরে গেছে আমাদের দেহ ফেটে যাচ্ছে। এ প্রসঙ্গে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান জানান, লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছিল। ময়না তদন্তে পেলে আইনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD