র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়াড়ি, মাদক ব্যবসায়ী, খুন, ধর্ষণ, চুরি, ডাকাতি এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
১।এরই ধারাবাহিকতায় অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের দিকনির্দেশনায় গত ১৮ মার্চ ২০২৬ খ্রিঃ রাত্রি ১৯.৪৫ ঘটিকায় র্যাব-১২, ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল “বগুড়া জেলার আদমদীঘি থানাধীন ছাতিয়ানগ্রাম রেলষ্টেশনের দক্ষিন পার্শ্বে নিমাইদীঘি রেল গেইটের মোড়ে জুই স্টোর এর সামনে পাকা রাস্তার উপর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক পরিবহন কালে ১৯২ বোতল ফেন্সিডিল ও ৭২ বোতল ফেন্সিবিল মোট ২৬৪ বোতল মাদকদ্রব্যসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তার সাথে থাকা মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০১টি মোবাইল ফোন জব্দ করা হয়।
২।গ্রেফতারকৃত আসামী ১। মোঃ সোহেল আল জাহান (৪৪), পিতা-মোঃ শাহজাহান সিরাজ, সাং-কুমড়াখালি, থানা-বরগুনা সদর, জেলা-বরগুনা।৩।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘ দিন যাবৎ অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য বিভিন্ন জেলা হতে সংগ্রহ করে নিজ হেফাজতে রেখে বহনপূর্বক স্থানান্তর করে দেশের বিভিন্ন জেলায় বিক্রয় করে আসছে ।৪।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বগুড়া জেলার আদমদীঘি থানা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
চলনবিল বার্তা chalonbeelbarta.com