সলঙ্গা ইউনিয়নে সুষ্ঠভাবে ভিজিএফ’র চাল বিতরণ

Spread the love
জি.এম স্বপ্না,সলঙ্গা :
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ৮নং সলঙ্গা ইউনিয়ন পরিষদের উদ্যোগে হতদরিদ্র ও দু:স্থ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল সুষ্ঠভাবে  বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ কার্যক্রমে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে চাল তুলে দেন সলঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসক আইনিন আফরোজ,প্রশাসনিক কর্মকর্তা আব্দুল কাদের মিলন,ট্যাগ অফিসার সোহেল আরমান,ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্টু,মেম্বর শহিদুল ইসলাম শহীদ,শরিফুল ইসলাম,আব্দুল বারিক,আব্দুল খালেক,সুজন,ওয়ার্ড মেম্বর নাজমা,আফরোজা,হাওয়া খাতুন  সহ অনেকে।এ সময় ইউনিয়ন পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
ইউপি প্রশাসনিক কর্মকর্তা আব্দুল কাদের মিলন জানান,সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় ইউনিয়নের মোট ২৭৬০টি হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।সংশ্লিষ্ট ট্যাগ অফিসারসহ সকলের উপস্থিতিতে প্রতিটি পরিবারকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD