হোসাইন আহমাদ:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাজারে বেড়েছে মানুষের আনাগোনা । বেড়েছে ক্রয় -বিক্রয় । আর এই সুযোগে অসাধু ব্যবসায়ীরা ভেজাল খাদ্য দিয়ে সয়লাব করে ফেলেছে বাজার । তাই দেশব্যাপী অভিযান পরিচালনা করছে ” নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বাংলাদেশ “। তারই ধারাবাহিকতায় গত
(০১-০৩-২০২৬ খ্রি. তারিখ) রবিবার দুপুর ১২.০০ টা থেকে শুরু হয়ে ০১.৩০ মিনিট পর্যন্ত জেলা প্রশাসন, বগুড়া এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া জেলা কার্যালয় এর একটি যৌথ অভিযান পরিচালিত হয় ।
অভিযানে আসমানী এগ্রো ফুডস এর “আসমানী লাচ্ছা সেমাই” কারখানা আপুইল, বগুড়া সদর, কে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা আরোপ করা হয় ।
অভিযান পরিচালনাকালে উক্ত কারখানায়-
১. অত্যন্ত অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে খাদ্য তৈরি করতে দেখা যায়।
৩. অনিবন্ধিত অবস্থায় সেমাই উৎপাদন এবং মোড়কজাত করতে দেখা যায়।
৪. সেমাই তৈরিতে পোড়া তেলের ব্যবহার করতে দেখা যায়।
৫. বিএসটিআই এর মান সনদ নবায়ন না করেই সেমাই উৎপাদন করতে দেখা যায় ;
৬. মোড়কে মিথ্যা তথ্য ব্যবহার করতে দেখা যায়।
এসকল অপরাধে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ শাহজালাল এঁর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট এ আসমানী এগ্রো ফুডস এর “আসমানী লাচ্ছা সেমাই” কারখানা আপুইল, বগুড়া সদর, বগুড়াকে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এছাড়াও বগুড়ার ফুলবাড়িয়ার ” তাজ ফুড ” এর সেমাই কারখানা কেও চল্লিশ হাজার টাকা জরিমানা আরোপ করা হয় ।
এসময় অভিযানে উপস্থিত ছিলেন জনাব মো: রাসেল, নিরাপদ খাদ্য অফিসার, বগুড়া এবং অন্যান্য সাপোর্ট স্টাফ।
নিরাপত্তার দায়িত্ব পালন করে জেলা পুলিশের একটি চৌকস টিম।
এসময় অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহকে সরকারের সকল আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য নিশ্চিতে নির্দেশনা প্রদান করা হয়।
চলনবিল বার্তা chalonbeelbarta.com