পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উত্তরবঙ্গগামী মহাসড়কে  ‘এস্কর্ট’ সেবা চালু 

Spread the love
হোসাইন আহমাদ:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে  ঢাকা হতে উত্তরবঙ্গগামী মহাসড়কে সকল মূল্যবান পণ্যবাহী যানবাহন রাত্রি ০৯.০০ ঘটিকা হতে ভোর ০৫.০০ ঘটিকা পর্যন্ত পুলিশ এসকর্ট এর মাধ্যমে সিরাজগঞ্জ জেলার সীমান্ত পারাপার করে দেওয়া হবে। গত (০১/০৩/২৬) রবিবার  সিরাজগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু এর  নির্দেশে  এই পুলিশ ‘এস্কর্ট’ সেবা চালু করা হয়। পুলিশ সুপার বলেন, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে উত্তরবঙ্গগামী মহাসড়কে মূল্যবান পণ্যবাহী যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সেবা চালু করা হয়েছে ।ঈদকালীন সময়ে বিভিন্ন সামগ্রীসহ উচ্চমূল্যের পণ্য পরিবহনের ক্ষেত্রে সম্ভাব্য ছিনতাই, ডাকাতি ও নাশকতা প্রতিরোধে রাত্রিবেলা সার্বক্ষণিক এস্কর্টের মাধ্যমে নিরাপত্তা প্রদান করা হচ্ছে।
তাই মূল্যবান পণ্য পরিবহনকারী প্রতিষ্ঠান/ব্যক্তিদের নিম্নোক্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করে এস্কর্ট সেবা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে ।
মোবাইল-01320129824
অফিসার ইনচার্জ, যমুনা সেতু পশ্চিম থানা, সিরাজগঞ্জ ।
মোবাইল-01320129829
ডিউটি অফিসার, যমুনা সেতু পশ্চিম থানা, সিরাজগঞ্জ।
মোবাইল-01320130498
পুলিশ কন্ট্রোলরুম, সিরাজগঞ্জ
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD