তাড়াশে দুধর্ষ চুরি-দিশেহারা বাড়ির মালিক 

Spread the love
হোসাইন আহমাদ,  পৌর প্রতিনিধি ,তাড়াশ :

তাড়াশে ব্যবসায়ীর বাড়ির গ্রিল কেটে ২৯ ভরি স্বর্ণালংকার ও নগদ তিন লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে।গত  (১ মার্চ ২০২৬ ) রোববার  গভীর রাতে উপজেলার মাধাইনগর ইউনিয়নের কাস্তা গ্রামে জাহাঙ্গীর আলম নামে এক কীটনাশক ব্যবসায়ীর বাড়িতে এই চু‌রির ঘটনা ঘটে। এতে প্রায় ৯০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ওই ব্যবসায়ী । ঘটনার বরাতে  ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বলেন, প্রতিদিনের মতো রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এরপর রাত ৩ টার দিকে আমার স্ত্রী সেহেরির রান্নার জন্য ঘুম থেকে উঠে দেখতে পায় ঘরের জানালার গ্রিল কাটা, আলমারি ও ড্রয়ারের জিনিসপত্র এলোমেলো। এ অবস্থা দেখে চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে আসে। পরে দেখি আলমারিতে রাখা ২৯ ভ‌রি স্বর্ণালংকার ও নগদ তিন লাখ টাকা চুরি হয়ে গেছে। এ ঘটনায় তিনি  থানায় অভিযোগ দায়ের  করবেন বলে জানিয়েছেন।তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ হাবিবুর রহমান  জানান এই চুরির ঘটনায়  এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে অবশ্যই তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD