সলঙ্গা প্রতিনিধি :
দ্বীনি শিক্ষার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সলঙ্গার নাইমুড়ী-রুয়াপাড়া কওমিয়া হাফিজিয়া মাদ্রাসা। গতকাল রাতে বিশিষ্ট সমাজসেবক আব্দুল খালেক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এ মাহফিল।
বিপুল সংখ্যক ধর্মপ্রাণ নারী-পুরুষ এ মাহফিলে দেশ বরেণ্য বক্তাদের কোরআন ও হাদিসের আলোচনা শুনতে আসেন। মাদ্রাসার উন্নয়নের লক্ষ্যে উপস্থিত মুসল্লিরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী দান করেন।এ মাহফিলে মাদ্রাসার ৭ জন পূর্ণ হাফেজকে সম্মানী পাগড়ী প্রদান করা হয়।পাগড়ী বিতরণ অনুষ্ঠানে হাফেজদের সম্মানিত পিতামাতাগণও উপস্থিত ছিলেন।
সম্মানিত পাগড়ীপ্রাপ্ত হাফেজরা হলেন- নাইমুড়ী দক্ষিণপাড়ার ইসমাইল হোসেনের ছেলে নাঈম হাসান,নাইমুড়ী মধ্যপাড়ার নজরুল ইসলামের ছেলে কাউছার ইসলাম,নাইমুড়ী মধ্যপাড়ার খলিল তালুকদারের ছেলে সুমন তালুকদার,নাইমুড়ী মধ্যপাড়ার রহিম আলীর ছেলে মেরাজ হোসেন,
রুয়াপাড়া গ্রামের সুলতান মাহমুদের ছেলে বিদ্যুৎ,
তেলকুপি গ্রামের মনসুর আলীর ছেলে আজিজুল ইসলাম এবং নাইমুড়ী উত্তরপাড়ার জহুরুল ইসলামের ছেলে আরাফাত হোসেন।
চলনবিল বার্তা chalonbeelbarta.com