সিংড়া আসনে বিএনপি প্রার্থীর প্রচারণা

Spread the love
স্টাফ রিপোর্টার : নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচারণা চালিয়েছেন।শুক্রবার (২৩ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার জামতলী বাজারে গণসংযোগ করেন। এরপর চৌগ্রাম বাজার হয়ে ছোট চৌগ্রাম, সারদাগর, হুলহুলিয়া গ্রামসহ চৌগ্রাম ইউনিয়নে দিনব্যাপী ধানের শীষের পক্ষে প্রচারণা করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ ও ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও কলম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট শামীম হোসেন, চৌগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খালেকুজ্জামান রঞ্জু, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আমিনুল ইসলাম প্রমুখ।বিএনপি মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম আনু বলেন, দীর্ঘ ১৭ বছর পর সিংড়ার জনগণ তাদের পছন্দের প্রতীক ধানের শীষে ভোট দিবে। আমরা বিপুল ভোটে বিজয়ী হবো ইনশাআল্লাহ্।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD