গণভোটের গান
আবদুর রাজ্জাক রাজু
এই দেশটার ভালো চাইবে যারা
গণভোটে হ্যাঁ ভোট দেবে তারা ।
এই দেশটার কল্যাণ চাইবে যারা
দেশের স্বার্থে হ্যাঁ ভোট দেবে তারা ।
এই দেশটার দেশপ্রেমিক হয় যারা
গণভোটে হ্যাঁ ভোট দেবে তারা ।
দলবাজ আর দলকানা নয় যারা
জনস্বার্থের পক্ষে থাকবে তারা ।
ফ্যাসিবাদকে ঘৃনা করে যারা
হ্যাঁ ভোটের পক্ষে প্রচার করে তারা ।
স্বৈরাচারের বিরোধী হয় যারা
হ্যাঁ ভোট দেবে সোনার মানুষেরা।
দল পরিবার গোষ্ঠি স্বার্থ ছাড়া
দেশ ও জাতির চিন্তা করে যারা।
রাজনীতি নয় ন্যায়নীতির সেই ধারা
জীবনটাকে বাজি রাখবে তারা।
হ্যাঁ মানেই দেশ হবে না পথ হারা
হ্যাঁ জাগাবে গোটা বিশে^ সাড়া।
দেশের জন্য জীবন দিল যারা
হ্যাঁ ভোট দেবে সেই জুলাই যোদ্ধারা।
অভ্যুত্থানে নেতৃত্ব দেয় যারা
হ্যাঁ ভোটেও ভূমিকা নেবে তারা।
সেই বিপ্লবে অংশ নিলো যারা
জয়ী হবে হ্যাঁ ভোট তাদের দ্বারা।
অভ্যুত্থানের সমর্থক ছিল যারা
হ্যাঁ ভোটের জন্যেও লড়ে যাবে তারা।
এই দেশটার মঙ্গল চাইবে যারা
হ্যাঁ ভোটের প্রবক্তা হবে তারা।
এই দেশের ভবিষ্যত ভাবে যারা
হ্যাঁ ভোটে অগ্রণী হবে তারা।
আগামী প্রজন্মের সুখ-শান্তি চায় যারা
হ্যাঁ এর পক্ষে রায়টা দেবে তারা।
দু:শাষন আর দেখতে চায় না যারা
অপশাসন রুখবে হ্যাঁ ভোট দ্বারা।
সত্য ন্যায়ের পক্ষে থাকবে যারা
হ্যাঁ ভোট দিতে এককাট্রা হবে তারা।
এই সুযোগ যাবে না হেলায় হারা
হারালে সংস্কার হবে যে হাতছাড়া।
১৬-০১-২৬
চলনবিল বার্তা chalonbeelbarta.com